কুলাউড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Date: 2023-09-05
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজম্মের দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে, মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (৩ সেপ্টেম্বর) ব্যাংক মিলনায়তনে শাখা প্রধান মো. আনসার উদ্দীনের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা মো. আব্দুল হাকিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের সিলেট জোনপ্রধান মুহাম্মদ নূরুল হক।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. বিল্লাহ হোসেন, ব্যাংকের কুলাউড়া শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশনস নূর মোহাম্মদ কায়কোবাদসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনীতে ৫০ জন গ্রাহকের মাঝে ১টি করে ফলজ, ওষুধিসহ বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ব্যাংকের মোট ২ হাজার ৬ শত গ্রাহকের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হবে বলে জানান ব্যাংকের শাখা প্রধান মো. আনসার উদ্দীন।

Leave Your Comments