হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি।
১ সেপ্টেম্বর, ২০২৩ শুক্রবার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপিʼর বর্নাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি : সৈয়দ এমরান সালেহ প্রিন্স ,সাংগঠনিক সম্পাদক ,বিএনপি কেন্দ্রীয় কমিটি।
বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল্য মণ্ডিত করতে দলে দলে যোগাযোগ দেন।
হালুয়াঘাট উপজেলার ভিবিন্ন ইউনিয়ন থেকে আগত, ছাত্র দল,যুবদল,তাঁতি দল, শ্রমিকদল ও অনআন্য নেতাকর্মী বিন্দু। হালুয়াঘাট উপজেলা বিএনপির অফিস থেকে বর্নাঢ্য র্যালী বের করে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বর্নাঢ্য র্যালী শেষে সমাবেশ বক্তব্য রাখেন, প্রধান অতিথি সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় কমিটি।
তিনি তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কথা তুলে ধরেন। দ্রব্যমূলের ঊর্ধ্বগতি, জনসাধারণের জীবন মানে উন্নয়নের কথা। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানান।
পরে একে একে দলের পক্ষে হালুয়াঘাট উপজেলা ও হালুয়াঘাট পৌর বিএনপির নেতাকর্মী বিন্দু বক্তব্য রাখেন। এবং ৪৫ তম প্রতিষ্ঠা বর্ষিকী সাফল্য মন্ডিত করে।