এস আই খান:
নরসিংদীর বেলাবতে ইট ভাটার মালিক হাজী বশির সরকার কর্তৃক ২য় শ্রেনীতে পড়ুয়া ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ জগন্য ও নরপিশাচিক ঘটনাটি গত ৩০ শে আগস্ট বুধবার বেলা ১১ ঘটিকার সময় হাজী বশির সরকারের ফাকা বাড়িতে ঘটেছে।
হায়েনার ছোবলের শিকার শিশুটি নরসিংদীর এনকেএম হাই স্কুল এন্ড হোমস এর ২য় শ্রেণীর ছাত্রী। নরসিংদীর এনকেএম হাই স্কুল এন্ড হোমস বন্ধ থাকায় সে তার মায়ের কর্মস্থল কান্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস করতে যায়। স্কুলের বিল্ডিংয়ের কাজ চলমান থাকার কারনে স্কুলের পানির টিউবওয়েল বন্ধ থাকায় স্কুল চলাকালীন সময়ে উক্ত ছাত্রী পানি পানের জন্য স্কুলের সাথে অবস্থিত লম্পট হাজী বশির সরকারের বাড়িতে যায়। তখন বাড়ি ফাকা পেয়ে হাজী বশির সরকার উক্ত ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে এবং প্রায় ২০ মিনিট উক্ত ছাত্রীর সাথে বিভিন্ন ভাবে ধস্তাধস্তি করে। এক পর্যায়ে ছাত্রী ছেরা জামা কাপড়সহ কোন মতে ঘর থেকে দৌড়ে বেরিয়ে স্কুলে চলে আসে এবং সে তার মাকে বিষয়টি জানালে তাৎক্ষণিক তাকে ঐ অবস্থায় স্কুল থেকে নিয়ে বাড়ি চলে আসে।
তবে বিষয়টি তাৎক্ষণিক জানাজানি হয়ে গেলে প্রভাবশালী হাজী বশির সরকার নানানভাবে ঘটনাটি ধামাচাপার চেষ্টা চালায়। তবে বেলাব প্রেসক্লাবের সাংবাদিকরা বিষয়টি জানার সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার ও বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান।
শিশুটি আমলাব ইউনিয়নের শাহাপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা টেকনো ড্রাগস লিমিটেডের এরিয়া ম্যানেজার ও শিশুটির মা কান্দুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। (মেয়ে ও মেয়ের পরিবারের সম্মানার্থে তাদের নাম গোপন রাখা হয়েছে)
অপরদিকে নরপিশাচ হাজী বশির সরকার উপজেলার আমলাব ইউনিয়নের কান্দুয়া গ্রামের বাসিন্দা। সে মৃত আসমত আলীর ছেলে। তার স্ত্রীও কান্দুয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার ১ ছেলে ও ২ মেয়ে। সে গত ২ বছর আগে গ্রামীন ব্যাংকের মাঠকর্মীর পদ থেকে অবসর গ্রহন করে বর্তমানে একটা ইট ভাটার ব্যবসা করছেন।
হাজী বশির সরকারের অতীতেও নারী ক্যালেঙ্কারীর একাধিক প্রমান পাওয়া যায়, কিছুদিন আগে এক নারীকে ধর্ষণের অভিযোগের কারনে ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে ধামাচাপা দেয়। তবে এ ঘটনাও এভাবে ধামাচাপা দেবার চেষ্টা করেছিলো। কিন্তু সকলের তৎপরতার কারনে ধামাচাপা দিতে পারেনি।
তবে এলাকাবাসী জানান এ নরপিশাচকে প্রকাশ্যে সকলের সামনে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়া হলে তার মত পশু স্বভাবের সকল লম্পটদের জন্য একটা শিক্ষা হতো।
নিউজ লিখা পর্যন্ত বেলাব থানায় কোনো মামলা রুজু হয়নি তবে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে। এখন পরীক্ষা-নিরীক্ষা সাপেক্ষে মামলার রুজু করে আসামীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।