উন্নয়নের রূপকার পূর্বধলার গোহালাকান্দা ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন

Date: 2023-09-08
news-banner

 

বেলাল হোসেন খান, পূর্বধলা, নেত্রকোণাঃ

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ১১নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদে সৎ, নিষ্ঠাবান জনবান্ধব ইউপি চেয়ারম্যান  আনোয়ার হোসেন অনেক বাধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে একজন সফল  ইউপি চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠিত তিনি।

তিনি, তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে গোহালাকান্দা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের প্রত্যেকটি পাড়া মহল্লার উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহব্বায়ক ছিলেন। গত ২০২১ সালের ২৮শে অক্টোবর নির্বাচনে সতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে জয়লাভ করেন। গোহালাকান্দা  ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্ব নেয়ার পর থেকেই উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়ে চলছেন চেয়ারম্যান আনোয়ার হোসেন।

বিশেষ করে অত্র ইউনিয়নের রাস্তা ঘাটের ব্যপক উন্নয়ন সহ শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছেন। একই সাথে  দলের ভাবমূর্তির উন্নয়ন হয়েছে। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সৎ ও সময়নিষ্ঠ সদা হাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ। তাঁর মাঝে কোনো অহংকার নেই। নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে প্রিয়। কাজ করছেন সাধারণ মানুষের  জন্য। সর্বোপরি কাজ করছেন আওয়ামী লীগের কল্যাণের জন্য।

এই সফল মানুষটি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রতিটি মানুষের বিপদ আপদে ছুটে যান। এলাকায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। সকল দু:খ দুর্দশায় তাঁকে সহজেই পাশে পায় ইউনিয়নের সর্বস্তরের মানুষ।

 ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগনকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নিঃস্বার্থ ভাবে কাজ করে  একজন সফল ও জনপ্রিয় ইউপি  চেয়ারম্যান হিসেবে সবশ্রেনীর মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন।


খোঁজ নিয়ে জানা গেছে, পারিবারিক ঐতিহ্য অনুযায়ী ছোট বেলা থেকেই একজন সহজ-সরল-সৎ মনের অধিকারী ও মেধাবী মানুষ। তাঁর বাবা মরহুম হাজী আব্দুল জব্বার অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন, যার ফলে ইউনিয়নবাসী তাকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেছেন।

চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নের সর্বস্তরে উন্নয়ন করে যাচ্ছেন। সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অনন্য উদ্যোগ তাকে একজন মানবদরদী ও মহতী মানুষের উচ্চতায় অধিষ্ঠিত করেছে।

তিনি এ পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়ন, নতুন রাস্তা তৈরী করা থেকে শুরু করে স্কুল, মাদ্রাসা, মসজিদ, সংস্কার করে গরীব দু:খী মানুষের মাঝে শতভাগ বয়স্কভাতা, বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করতে বাড়ী-বাড়ী গিয়ে প্রকৃত উপকার ভোগীদের সনাক্ত করাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে গ্রাম আদালতের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন।

এছাড়াও তিনি নির্বাচিত হওয়ার পর নিয়মিত অফিস করছেন। পরিবার পরিজনের কথা না ভেবে তার প্রিয় গোহালাকান্দা ইউনিয়নবাসীর জন্য দিন রাত নিরলস ভাবে পরিশ্রম করে চলেছেন এবং স্থানীয় প্রশাসনের সার্বিক তত্বাবদানে প্রতিটি উন্নয়নমূলক কাজ অতি দক্ষতার সাথে সফলভাবে করেছেন।

আগামী দিনে চেয়ারম্যান আনোয়ার হোসেন সততা ও কর্মদক্ষতার সাথে ইউনিয়নের উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে গোহালাকান্দা ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন এমনটাই প্রত্যাশা ইউনিয়নবাসীসহ সকলের।

Leave Your Comments