ইসলামপুর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা

Date: 2023-09-08
news-banner



ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ইসলামপুর উপজেলা শাখার শেখ মোহাম্মদ হারুনুর রশিদকে সভাপতি ও মোহন মিয়াকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা হয়েছে। 

দলীয়  সু্ূত্রে জানা যায়, ৭সেপ্টেম্বর  জামালপুর জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত  প্রেস বিজ্ঞপ্তিতে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য যে, গত ৮জুলাই ইসলামপুর উপজেলা আওয়ামী যুবলীগের দীর্ঘ দিন পর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  হয়। সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় অনেক জল্পনা কল্পনা মধ্য দিয়ে অবশেষে এই আংশিক কমিটি ঘোষণা হলো। 
নব নির্বাচিত কমিটিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ,ইসলামপুর উপজেলা শাখার সভাপতি পদে
শেখ মোহাম্মদ হারুনুর রশিদকে ও মোহন মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বাংলাদেশের আওয়ামী যুবলীগের চেয়ারম্যান  শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এবং বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামপুর উপজেলা শাখার সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি ও  সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস ছালাম।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা শাখার সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক মো.ফারহান আহাম্মেদ  এবং বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামপুর উপজেলা শাখা ও সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নব নির্বাচিত সভাপতি শেখ মোহাম্মদ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মোহন মিয়া।

Leave Your Comments