আমিনুর রহমানন,অভয়নগর,যশোর থেকে:
যশোর অভয়নগরে সাগর গাজী(২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ পিস ইয়াবাসহ আটক করার খবর পাওয়া গেছে।
আটককৃত সাগর গাজী সিদ্দিপাশা ইউনিয়নের আমতলা এলাকার মৃত তৈয়বুর গাজীর ছেলে। তাকে উপজেলার সিদ্দিপাশা আমতলা ক্যাম্প পুলিশ ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ টায় আটক করা হয়।
এবিষয়ে অভয়নগর আমতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমি ও
সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের প্রেমবাগ বাজারে অভিযান চালিয়ে সাগর গাজীর দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে অভয়নগর থানায় মামলা করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে।