মোঃফারজুল ইসলাম
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ
পীরগঞ্জের উপজেলার ১৩ নং রামনাথপুর ইউনিয়নের খেজমতপুরে হুমাইরা মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার উদ্ভোধন করা হয়েছে।
আজ শনিবার ৯ সেপ্টেম্বর বিকালে এই মাদ্রাসার উদ্ভোধন করেন সাবেক সংসদ সদস্য ও বর্তমানে উপজেলা চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদ মন্ডল ।
খেজমতপুর কে সি এম এস একতা সমাজসেবা সংস্থার কার্যালয়ে আফসার আলীর সঞ্চালনায় মওলানা রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রিনা ' ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন বাদল মাস্টার সাবেক সেনা সদস্য মোকসেদ আলী অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মচারী মতিয়ার রহমান ফুল মিয়া প্রমুখ ।
বক্তারা ইসলামের মুল স্তম্ব পাক কোরআন পাঠ করে সে অনুযায়ী জীবন গড়ার আহ্বান জানান ।