জঙ্গি বিরোধী অভিযানে সিসিটিসি ইউনিটকে সার্বিক সহায়তা করায় কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেককে বিশেষ পুরস্কার প্রদান

Date: 2023-09-10
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধায় আগস্ট মাসে জঙ্গি বিরোধী অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটকে সার্বিক সহায়তা করায় কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেককে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় পুরস্কার হিসেবে ওসির হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন, পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।

এ ছাড়া ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার করায় অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন, কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস।

Leave Your Comments