ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের হরিপুর উপজেলা শাখার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

Date: 2023-09-10
news-banner



হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধি। 

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭.০০ ঘটিকায় নিজ কার্যালয়ে  ঠাকুরগাঁও  অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের হরিপুর উপজেলা শাখার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেক কাটার পর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন  সভাপতি  মো,আনোয়ার হোসেন হরিপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী।

সভাপতি তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। জাতি এ পেশার লোকদের কাছে অনেক কিছু আশা করে। সাংবাদিকরা যেন কোন কিছুর বিনিময়ে  বিক্রি না হয়।সব সাংবাদিকের প্রতি এই অনুরোধ ব্যক্ত করেন। 

তিনি বলেন এ জন্যই সাংবাদিকদের জাতির দর্পণ বলা হয়ে থাকে। আমরা ঐক্য বজায় রেখে সংগঠনের কাজ করে যাবো।

Leave Your Comments