মোঃ ফারজুল ইসলাম
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলায় কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন এর
আয়োজনে ২০২২ সালের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত উপজেলা
কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন এর সভাপতি হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক মুহাম্মদ আজমগীর খান, সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন সাবেক এমপি পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ নূর মোহাম্মদ মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আলম রিনা,
প্রভাষক জাহিদুল ইসলাম রুবেল, বাশিস পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি
আনোয়ারুল ইসলাম মান্নু, সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলু প্রমুখ।
শেষে ট্যালেন্টপুলে ৬৪ ও সাধারণে ৮৮ মোট ১শ ৫৮ জনকে সনদপত্র ১টি করে গাছ ও নগদ টাকা বিতরন করেন।