সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের একাডেমিক সংকট নিরসনকল্পে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার ( ১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
উক্ত আলোচনা সভা উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাএলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। এছাড়া মতবিনিময় ও আলোচনা সভা উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষারা ও অধিভুক্ত সাত কলেজে শিক্ষার্থীরা।
এই সময় সাত কলেজে শিক্ষার্থীরা তাদের একাডেমিক সমস্যা গুলো তুলে ধরেছেন। শিক্ষার্থীদের দাবি গুলো ছিলো তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন সুযোগ দেওয়া।
তিন মাস মধ্যে রেজাল্ট প্রকাশ করা, একাডেমিক কেলেন্ডার তৈরি করা, সাত কলেজ শিক্ষার্থীদের জন্য সাত ছাত্র কল্যাণ সমিতি চালু করা, সাত কলেজ স্কিন সমাবর্তন বন্ধ করা,সাত কলেজে সাটিফিকেট আলাদা ফন্টে লেখা Affiliated লেখা বাদ দেওয়া, মান উন্নয়ন পরীক্ষার জন্য অতিরিক্ত অর্থ নেওয়া বন্ধ করা সহকারে আরো এমন একাধিক বিষয় দাবি জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কতৃক আয়োজিত সরকারি সাত কলেজের একাডেমিক সংকট নিরসনকল্পে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা এই দাবি গুলো জানিয়েছেন শিক্ষার্থীরা।
এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত বলেন, রেজিস্টার বিল্ডিং কেন্দ্রিক সাত কলেজের শিক্ষার্থীদের যে কোন সমস্যায় হলে সভাপতি ও সাধারণ সম্পাদক নিকট
যোগাযোগ করলে মুহূর্তেই সমাধান করা হবে।তিনি আরো বলেন আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাখা ছাএলীগের কমিটিতে অধিভুক্ত সাত কলেজে জন্য অধিভুক্ত সম্পাদক রাখবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাএলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন মতবিনিময় সভা শেষ সমাপনী বক্তব্য বলেন, শিক্ষার্থীদের সকল দাবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এর কাছে তুলে ধরবো।
তিনি আরো বলেন প্রয়োজন আমার ফোন নম্বর ও সাধারণ সম্পাদক ফোন নম্বর নিয়ে রাখবে।সাত কলেজে সকল সমস্যা নিয়ে আমরা কাজ করবো।