কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় জমকালো অয়োজনের মধ্য দিয়ে কেক কেটে এস এস সি- ৯৫ ব্যাচ সিলেট বিভাগের ১ম বর্ষ পূর্তি উদযাপন করেছে, কুলাউড়া ৯৫ ব্যাচের বন্ধুরা।
সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৯৫ ব্যাচ সিলেট বিভাগের সমন্বয়কারী নাজমা খানম চৌধুরীর বাসভবনে কেক কাটার মধ্য দিয়ে এ অনুষ্টান উদযাপন করা হয়।
এস এস সি- ৯৫ ব্যাচ সিলেট বিভাগের ১ম বর্ষ পূর্তি উদযাপনের সময় কুলাউড়া ৯৫ ব্যাচ বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি আব্দুল জলিল. সাধারন সম্পাদক তপন কুমার দেব, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুহিত, চুনারুঘাটের ৯৫ ব্যাচের বন্ধু রাজনগর থানায় কর্মরত সাব ইন্সপেক্টর (এস আই) মিজানুর রহমান, নাজমা খানম চৌধুরী, জাহাঙ্গীর আলম সুমন, প্রভাষক স্বপন কুমার দাশ, মো. শাহেদ আলী, সাংবাদিক কাওছার আহমদ, রুহেল কবীর রুহেল, মো.শহীদুল হোসেন তুহিন, জাহাঙ্গীর আলম, খায়রুল ইসলাম, রাজু আহমদ, সালাউদ্দিন সোহেল, আব্দুল আজিজ প্রমূখ।