এ সময় ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মিথ্যা ঘোষণা দিয়ে ভোক্তাকে প্রতারিত করার মতো ভোক্তা অধিকার বিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।
বেলা ১০টা থেকে সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ তদারকি অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।