ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মী গ্রেফতার

Date: 2023-09-16
news-banner


মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও ॥

 নাশকতার পরিকল্পনা ও পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর ) সন্ধ্যায় আদালতের মাধ্যমে জামায়াতের সহকারী সম্পাদক কফিল উদ্দীন আহমেদ সহ ২২ জন জামাত-বিএনপির নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, সকালে সদর উপজেলার কালিতলা এলাকা থেকে জামায়াতের ২০ জন ও সেনুয়া এলাকা থেকে বিএনপির ২ জনকে অভিযান চালিয়ে আটক করা হয়। 

পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির ২৩ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আসামী করে ও নাশকতার পরিকল্পনার অভিযোগে ২২ জনের নামে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Leave Your Comments