আদমদীঘিতে জনগণের প্রত্যাশা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

Date: 2023-09-20
news-banner

 আদমদিঘী উপজেলা প্রতিনিধি।।

বগুড়ার আদমদীঘিতে সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে জনগণের প্রত্যাশা বিষয়ক গনশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনির সুলতানা, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আব্দুল হক আৰু ৷

এসময় সরকারি সেবা প্রাপ্তির জন্য জেলা প্রশাসকের কাছে বিভিন্ন সমস্যা বিষয়ে তুলে ধরেন উপজেলার বিভিন্ন এলাকার জনসাধারণ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা বেগম চাপা, সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, বিআরডিবি'র চেয়ারম্যান মিজানুর রহমান বাবু প্রমূখ।

গণশুনানি শেষে উপজেলা পরিষদের মূল ফটকের ভিত্তি প্রস্তর স্থাপন ও উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন উদ্বোধন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও দরিদ্র নারীদের  মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম ।

Leave Your Comments