কুলাউড়ায় প্রবাসী সাংবাদিক বকুল খানের সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়

Date: 2023-09-23
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব স্পেনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কুলাউড়ার কৃতি সন্তান স্পেন প্রবাসী কমিউনিটি নেতা সাংবাদিক বকুল খানের সাথে মতবিনিময় করেছে, কুলাউড়া উপজেলা প্রেসক্লাব।  

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম মছব্বির আলীর সভাপতিত্বে ও প্রেসক্লাবের ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক হাসান আল মাহমুদ রাজুর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক।

মতবিনিময় সভায় আরো বক্তব‍্য রাখেন, সংবর্ধীত অতিথি প্রবাসী সাংবাদিক বকুল খান, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ সাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, কোষাধক্ষ্য আজহার মুনিম শাফিন প্রমুখ। 

এছাড়াও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, কুলাউড়া থানার এ এস আই এনামুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মিফতা আহমদ রাফি, নির্বাহী সদস্য আব্দুল জলিল, কাওছার আহমদ, বশির আল ফেরদৌস সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

মতবিনিময় সভা শেষে সংবর্ধিত ব্যক্তি সাংবাদিক বকুল খানের হাতে সম্মাননা স্মারকটি তুলে দেন উপস্থিত অতিথি সহ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা ।

Leave Your Comments