নৌকার মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমেদ’র মধ্যনগরে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা

Date: 2023-09-23
news-banner


এস এম নাহিদ(সুনামগঞ্জ জেলা প্রতিনিধি):

সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপি জামাতের অপশক্তি, সন্ত্রাস,  নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ রাজনীতির  বিরুদ্ধে স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মধ্যনগরে উন্নয়ন শোভাযাত্রায় স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন, স্লোগানকে সামনে রেখে।

বৃহস্পতিবার(২১সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে মধ্যনগর বাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -১ আসনের নৌকা'র মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সদস্য মো:সেলিম আহমেদ। উন্নয়ন শোভাযাত্রায় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন, আওয়ামী লীগের সরকার উন্নয়নের সরকার, উন্নয়নের রোল মডেল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বিশ্বে রূপান্তরিত করতে, সকলেই ঐক্য বদ্ধ হয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিন। আমি ছাত্র রাজনীতি শুরু থেকে মানুষের বিপদে পাশে ছিলাম। আমি আপনাদের লোক,আপনাদের পাশে আজীবন থাকতে চাই।”

অনান্যদের মাঝে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এস এম নাদিমুল হাসান, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন বর্মন,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, ৪ নং মধ্যনগর সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সৌরভ মহানায়ক প্রমুখ।

Leave Your Comments