মুহাম্মদ হাদিসুর রহমান ক্ষেতলাল উপজেলা প্রতিনিধিঃ
দুই কিডনি ড্যামেজ সাথে পিত্তনালিতে পাথর হয়ে অনেক দিন ধরে ভুগছেন ৪৭ বছর বয়সের ছামছুন নাহার বেগম।
সম্প্রতি জয়পুরহাট ক্ষেতলাল উপজেলাধীন বড়তারা ইউনিয়ন ১ নং ওয়াড খাড়িতা গ্রামের মৃত ছামাদ মল্লিকের বড় মেয়ে ছামছুন নাহার বেগম গত কয়েক মাস ধরে পেটের ব্যাথায় ভুগছিলেন, এর মধ্যে গত কয়েক দিন আগে হটাৎ তলপেটে তিব্র ব্যাথা হলে হাসপাতালে ভর্তি হন, আর সেখানেই ধরা পরে ছামছুন নাহার এর দুই কিডনি ড্যামেজ ও পিত্তনালীতে পাথর হয়েছে।।
একদিকে অভাব অনটনের সংসার অন্য দিকে থাকেন সরকারি অনুদানের ঘরে, অপারেশনের অভাবে যখন নাভিশ্বাস প্রায় ঠিক তখন সাংবাদিক রাশেদ ইসলাম এর প্রচেষ্টায় জয়পুরহাট ২ আসনের সাংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির স্বরনাপন্ন হলে তিনি এক কথায় ছামছুন নাহার এর অপারেশনের সকল ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। ঘটনা সুএে জানা যায় আগামী রবিবারে হুইপ স্বপন এর অধিনে রুগীকে সদর হাসপাতালে ভর্তি করা হবে বলে জানিয়েছেন রুগীর স্বজনরা।
এদিকে রুগীর ছোট বোন জাহানারা, প্রতিবেশি ইলিয়াস মন্ডল,ও আব্দুর রশিদ বলেন, অসহায় ছামছুন নাহার এর সু চিকিৎসার ব্যবস্থা হলে খুব তারাতারি সুস্থ হবেন ছামছুন নাহার।
অপরদিকে ছামছুন এর স্বামী সাবু মন্ডল এমপির সাহায্য খুশি হয়ে দোয়া করেছেন।