যশোরে বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত,আহত ১

Date: 2023-09-30
news-banner


যশোর প্রতিনিধি :

যশোরের নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাই করার সময় সময়  বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ন’টার দিকে শহরের শংকরপুর এলাকার ছোটনের মোড়ে।

নিহত ব্যক্তির নাম মশিয়ার রহমান (৫৩) তিনি ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন  রবি মোল্লা (৪৫)। দু’জনেই নির্মাণ শ্রমিক। তাদের বাড়ি শংকরপুরে।

এলাকাবাসী জানিয়েছে, বাড়ির ছাদ ঢালাইয়ের জন্য নির্মাণ শ্রমিকরা রডের কাজ করছিল। এ সময় রাস্তার পাশ দিয়ে যাওয়া তারে ভিকটিমদ্বয় বিদ্যুৎ স্পৃষ্ট হয়‌। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদ  পরীক্ষা-নিরীক্ষা শেষে মশিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন।চিকিৎসক জানান হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

এ ঘটনায়  আহত রবিকে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন##৳

Leave Your Comments