এস হাসমী সাজু (যশোর প্রতিনিধি)।
ইন্টারনেটে তথ্য পেলে জনগণের শান্তি মেলে এ স্লোগানে যশোরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতারণ অনুষ্ঠান হয়েছে।
জেলা প্রশাসন ও এমআরডিআইয়ের
আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠান হয়। এর আগে যশোর কালেক্টারেট চত্বর থেকে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে আবার কালেক্টারেট চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার শহিদুল আলম ঝিনুক। অতিরিক্ত জেলা প্রশাসক তুষার কুমার পালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আরা মিলি, এমআরডিআইয়ের সমন্বয়কারী মবিনুল ইসলাম মবিন, জনাকের সদস্য জেএম ইকবল হোসেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের জন্য তথ্য অধিকার আইন অনলাইন কোর্স প্রতিযোগিতার ২৪ জনকে পুরস্কার দেওয়া হয়।