যশোর প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করেছে যশোর জেলা যুব মহিলা লীগ। এ উপলক্ষে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর শহরের গাড়িখানা রোডস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা যুব মহিলা লীগের সভাপতি মুঞ্জুন্নাহার নাজনীন সোনালীর সভাপতিত্বে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সালমা আলম, সহ-সভাপতি নাসিমা খাতুন, সমাজকল্যাণ সম্পাদক রুপা আক্তার, সহ-সভাপতি শাহজীনা ইয়াসমিন প্রিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।