লুৎফুর রহমান কাজল : কক্সবাজার।
আজ ৩০ সেপ্টেম্বর(শনিবার ৪.৩০ ঘটিকার সময়) হোয়াইক্যং হাইওয়ে থানার অভিযানে কুমিল্লা রিজিয়নের হোয়াইক্যং হাইওয়ে থানার এসআই ( মোঃ সিরাজুল ইসলামের) ফোর্স সহ কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের অন্তর্গত মধ্যম কানজরপাড়া নামক স্থানে নিয়মিত ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানবাহন চেকিংয়ের ডিউটি চলাকালে টেকনাফমূখী একটি মোটর সাইকেল থামানোর জন্য সংকেত দেয়। মোটর সাইকেল যুগে আসা ২জন আরোহী পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত নম্বর বিহীন মোটর সাইকেল ঘুরিয়ে উল্টো পথে দ্রুত গতিতে পালিয়ে যায় এবং পালিয়ে যেতে সক্ষম হয়।
পালানোর এক পর্যায়ে পেছনে থাকা আরোহী তার হাতে থাকা একটি সাদা রংয়ের ব্যাগ রাস্তার পাশে ফেলে চলে যায় ।তাদের দ্রুতগতির মোটর সাইকেল আটক করা সম্ভব হয় নি। স্বাক্ষীদের উপস্থিতিতে ঐ ব্যাগ খুলে তার ভেতর থেকে ১২ বোতল (গ্র্যান্ড মাস্টার) মদ পেয়ে তা জব্ধ করা হয়।
হোয়াইক্যং হাইওয়ে থানার পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, মোটর সাইকেল সহ মোটর সাইকেল যুগে আসা আরোহীদের আটক করা সম্ভব না হওয়ায় জব্ধকৃত মালামাল পরিত্যক্ত সম্পত্তি হিসেবে জব্ধ করা হয়।