বাঘারপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

Date: 2023-10-01
news-banner


যশোর প্রতিনিধি :

যশোরের বাঘারপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস লাবনী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর নাজনীন নাহার।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাঘারপাড়া পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম, বাঘারপাড়া সরকারি পাইলট স্কুলের শিক্ষক শরিফুল ইসলামসহ কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনাসভায় বক্তারা বলেন, একসময় এ সমাজে কন্যাশিশুদের বাকাচোখে দেখা হতো। মায়ের গর্ভে থাকতেই সেই কন্যাশিশুকে হত্যা করা হতো। পরিবারে কন্যশিশু জন্ম নিলে সেটাকে খারাপ লক্ষণ বা পরিবারের অমঙ্গল হিসাবে বিবেচনা করা হতো।

কন্যাশিশুদের সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা রাখা হতো। তাদের লেখাপড়ার সুযোগ দেওয়া হতো না। খাবারেও ছিলো বৈষম্যতা। ছেলেশিশুদের তুলনায় ভালোবাসাও কম পেতো পরিবার থেকে।
উপযুক্ত বয়স হওয়ার আগেই তাদের বিয়ে দেওয়া হতো। সে অবস্থা থেকে এ সমাজ বেরিয়ে এসে বর্তমান শ্লোগান হচ্ছে ‘বিনিয়োগে অগ্রাধিকার, কন্যশিশুর অধিকার।’

Leave Your Comments