যশোরে বিএনপি-জামাতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ

Date: 2023-10-01
news-banner


যশোর প্রতিনিধি :

যশোরে বিএনপি-জামাতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। ‘রুখো আমেরিকা রুখো বিএনপি জামাত’ও ‘সাম্রাজ্যবাদী আমেরিকার দেশ দখলের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়তে হবে একসাথে’স্লোগান সামনে রেখে বিক্ষোভ মিছিল করে দলটি।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল 5টায় যশোর শহরে মিছিল করে ওয়ার্কার্স পার্টি।
যশোর জেলা আইনজীবী আইনজীবী সমিতির -১ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে।

মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী, সবদুল হোসেন খান, হারুন রশিদ মল্লিক, বৈকুষ্ট বিহারী রায়, আব্দুল মাজেদ, ইউনুস তালুকদার, শামিম বিশ্বাস, অনুপ কুমার পিন্টু, সুকান্ত দাস, আব্দুল ওদুদ, ছাত্রনেতা শাহিন হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের নির্বাচন কেমন হবে তা, এদেশের জনগণ নির্ধারণ করবে। কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ ওয়ার্কার্স পার্টি মেনে নিবে না। পাশাপাশি জামাত শিবির-বিএনপির যেকোনো সন্ত্রাসের বিরুদ্ধে যশোরবাসীকে সজাগ থাকতে হবে।

জনগণকে সাথে নিয়ে মার্কিন সাম্রাজ্যবাদসহ চরম ডানপন্থী শক্তির ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার গঠন করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

Leave Your Comments