দৈনিক প্রতিদিনের কাগজের অনলাইন, ই-পেপার ও মাল্টিমিডিয়া বিভাগের শুভ উদ্বোধন

Date: 2023-10-01
news-banner

বার্তা বিচিত্রা নিজস্ব প্রতিবেদকঃ

অদম্য সাহসের সাথে দুরন্ত সংবাদ,এই স্লোগানটি নিয়ে, দৈনিক প্রতিদিনের কাগজ। আজ হাটি হাটি পা পা করে, দেশের শীর্ষস্থানে পৌঁছেছেন। শনিবার, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে, এক ঋমকালো আয়োজনের মাধ্যমে, প্রতিদিনের কাগজের অনলাইন, ই-পেপার ও মাল্টিমিডিয়া বিভাগ কেক কেটে শুভ উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব আবু জাফর সৃর্য। 

অনুষ্ঠাটি সভাপতিত্ব করেন এ.বি.এম আনিসুজ্জামান আনিস, মেয়র ত্রিশাল,ময়মনসিংহ।

অনুষ্ঠানের সভাপতি এ.বি.এম আনিসুজ্জামান আনিস বলেন, প্রতিদিনের কাগজ জনগণের কথা তুলে ধরবে এবং সর্বদা সত্য সংবাদ প্রকাশ করবে।

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রধান সম্পাদক, খাইরুল আলম রফিক বলেন শুধু প্রিন্ট নয় অনলাইনও একদাপ এগিয়ে আছি আমরা। 

প্রধান অতিথি আবু জাফর সৃর্য বলেন, একজন ভালো সাংবাদিক হওয়ার আগে, একজন ভালো মানুষ হতে হবে তিনি আরও বলেন একজন সাংবাদিক হিসেবে সকল জনসাধারণ ও অসহায় জনগণের পাশে দাঁড়াতে হবে। 


এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ মোঃ আরাফাত খান। পরিচালক প্রতিদিনের কাগজ মাল্টিমিডিয়া লিমিটেড। যুবরাজ চিত্রনায়ক, আরও উপস্থিত ছিলেন এ্যাড. আব্দুল্লাহ-আল-বাকী আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা, তাজবীর সজিব সম্পাদক দৈনিক অধিকার, টি.এম শওকত আলী মোস্তফা, সম্পাদক দৈনিক বর্তমান কথা, কাজি বোরহান উদ্দিন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সহ অন্যান্য ব্যক্তিবর্গ। 

এছাড়াও বিশেষ বক্তা হিসেবে ছিলেন, মিয়াজী সেলিম আহম্মেদ, নির্বাহী সম্পাদক দৈনিক আমাদের কন্ঠ।

প্রধান আলোচক হিসেবে ছিলেন, জনাব ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ত্রিশাল উপজেলা শাখা ময়মনসিংহ ।

Leave Your Comments