গঙ্গাচড়ায় শিয়ালের কামড়ে আহত ২

Date: 2023-10-01
news-banner



সানজিম মিয়া - গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়ার বড়বিল ইউনিয়নের শালমারা এলাকায় শুক্রবার সকালে শিয়ালের আক্রমণে দুই ব্যক্তি আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিরা হলেন শালমারা এলাকার চাঁন শাহ (৩৬) ও আক্তারুল ইসলাম (৩৫)।

খোঁজ নিয়ে জানা যায়, চাঁন শাহ বাড়ি পাশের বাঁশঝাড়ে লাকড়ি সংগ্রহ করার সময় কয়েকটি শিয়াল তাঁকে পিছন থেকে আক্রমণ করে। এ সময় চাঁন শাহের চিৎকারে পাশের ধানখেতে কাজ করা আক্তারুল ইসলাম ঘটনাস্থলে ছুটে আসেন। 

তিনি চাঁন শাহকে উদ্ধার করতে গিয়ে নিজেও শিয়ালগুলোর আক্রমণের শিকার হন। এ সময় তাঁদের চিৎকারে গ্রামবাসী  ঘটনাস্থলে ছুটে এসে একটি শিয়ালকে মেরে ফলে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বিউটি বেগম গণমাধ্যমকে বলেন, রোগীদের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদেরকে রংপুর মেডিকেলে কলেজে (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave Your Comments