এস হাসমী সাজু (যশোর প্রতিনিধি) :
যশোরের শার্শা সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী কর্তৃক ছাত্রীদের যৌন হয়রানি ও শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার দুপুর সাড়ে বারোটা থেকে ১টা পর্যন্ত এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এদিকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম।
এ সময় তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, অভিযুক্ত সুমন কে চাকরি হইতে স্থায়ীভাবে বহিষ্কার ও অভিযুক্তের ভাই একই স্কুলের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম কে অন্যত্র বদলীর করা হবে বলে জানান। পরবর্তীতে গোড়পাড়া ক্যাম্পের পুলিশ অভিযুক্ত সুমনকে আটক করলে বিক্ষোভ কারীরা তাদের মানববন্ধন তুলে নেন।
দপ্তরি সাইফুল ইসলাম সুমন শার্শা উপজেলার তে বাড়িয়া গ্রামের মৃত সোলাইমান বিশ্বাসের ছেলে।
উল্লেখ্য যে,গত ১৮সেপ্টম্বর তারিখ সুমনের যৌন হয়রানি ও শ্লীলতাহানির শিকার হয় বিদ্যালয়ের ছাত্রী। পরে বিষয়টি ভুক্তভোগী ছাত্রী তার বাবাকে জানালে ঘটনাটি আস্তে আস্তে চাউড় হয়।
পরে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও সুমনের বিষয়টি অভিভাবকদের জানান। তখন অভিভাবকরা বিদ্যালেয় প্রধান শিক্ষককে জানান। তিনি কোন ব্যবস্থা না নিলে একে একে ১২ জন অভিভাবক লিখিত ভাবে প্রধান শিক্ষক ও সভাপতিকে জানান। কিন্তু লিখিত অভিযোগ পাওয়ার পরও বিদ্যালয় কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটি কোন পদক্ষেপ গ্রহণ করেন না।পরে ১২ জনসহ অন্যান্য অভিভাবক বৃন্দ ও এলাকাবাসী ফুঁসে ওঠে।
দপ্তরী কাম প্রহরী সাইফুল ইসলাম সুমনকে চাকরীচ্যুত ও প্রধান শিক্ষক তরিকুল ইসলামকে শাস্তিমূলক অন্যত্র বদলী করার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ভুক্তভোগী ও এলাকাবাস শার্শা থানা ও শিক্ষা অফিসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।
কিন্তু কোন ফলাফল না পেয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসী রোববার বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে।