লালমনিরহাট থানায় অভিযান চালিয়ে তিনজন আটক।

Date: 2023-10-02
news-banner

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
 
৪ টি মামলার ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে রংপুরের কাউনিয়া থানা এলাকা হইতে গ্রেফতার এবং ০২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ আটক ০২ জনঃ 
তারিখ-৩০/০৯/২০২৩ খ্রিঃ।

পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব স্বপন কুমার সরকার এর নের্তৃত্বে লালমনিরহাট  থানা পুলিশের অভিযান টিম রংপুর কাউনিয়া এলাকা হইতে দীর্ঘদিনের পলাতক আসামী মোঃ ইব্রাহিম মিয়া(২৪), পিতা- মৃত আহাম্মদ আলী, সাং- হড়িন চওড়া, থানা ও জেলা- লালমনিরহাটকে গ্রেফতার করেন। বর্ণিত আসামীর বিরুদ্ধে  জিআর ২২৯/২০ (লালঃ), এনজিআর ১৮৬/২২ (লালঃ), ৩। আরপিএমপি, তাজহাট থানার মামলা নং- ০৮, তাং-১৬/০১/২৩ খ্রিঃ  সহ মোট ০৪টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

অপর অভিযানে লালমনিরহাট থানাধীন ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১.  মোঃ আসাদুল হাবিব(২১), পিতা-মোঃ মোজাম্মেল হক, মাতা-মোছাঃ কমলা বেগম ,স্থায়ী: গ্রাম- চর গোরকমন্ডল, উপজেলা- ফুলবাড়ী, জেলা –কুড়িগ্রাম ২. মোঃ তাজুল ইসলাম(২০), পিতা-মোঃ জিয়ারুল ইসলাম , মাতা-মোছাঃ আছিয়া বেগম ,স্থায়ী: গ্রাম- চর গোরকমন্ডল, উপজেলা/থানা- ফুলবাড়ী, জেলা –কুড়িগ্রাম দ্বয়কে ০২ (দুই) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। 

আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Leave Your Comments