৮০০ পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Date: 2023-10-02
news-banner



মোঃ হাদিসুর রহমান ক্ষেতলাল উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পৌরসভার অন্তর্গত ইটাখোলা বাজার হইতে মনঝার বাজারগামী মেসার্স শেখ এ্যালুমিনিয়াম স্টোরের সামনে পাকা রাস্তার উপর হইতে ৮০০(আটশত) পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন কালাই উপজেলার আতাহার গ্রামের মোঃ আকবর মন্ডল ছেলে, ফেরদৌস আহমেদ। 

মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে গোয়ান্দা শাখার ভারপ্রপ্ত কর্মকর্তা ওসি (ডিবি) শাহেদ আল মামুনের নেতৃত্বে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার পৌরসভার অন্তর্গত ইটাখোলা বাজার হইতে মনঝার বাজারগামী মেসার্স শেখ এ্যালুমিনিয়াম স্টোরের সামনে থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মোঃ সাগর সরকার,এএসআই(নিঃ) আকতার হোসেন, সহ সঙ্গীয় ফোর্সসহ ৮০০(আটশত) পিচ মাদক দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

এ বিষয়ে গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (ডিবি) শাহেদ আল মামুন জানান উক্ত আসামী তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। আসামীদ্বয়ের বিরুদ্ধে  নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Leave Your Comments