হিন্দু যুবকের মুসলিম ধর্ম গ্রহন।

Date: 2023-10-02
news-banner



ফুলতলা প্রতিনিধি
মোঃ সুমন

ফুলতলা উপজেলার মশিয়ালী গ্রামে হিন্দু ধর্মাবলম্বী এক যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নও মুসলিম যুবক ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ ইচ্ছায় স্থানীয় হুজুরের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 

যুবকের আগের নাম সবুজ দাস, বর্তমান তার নাম মো. আব্দুল্লাহ । তার পিতা মৃত-আনন্দ দাস, মাতা-মলিকা দাস, এফিডেভিট ও জন্মসনদ সূত্রে জানা যায় তার বাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলার আটরা গিলাতলা  ইউনিয়নের মশিয়ালী গ্রামে।

খোঁজ নিয়ে জানাযায়, নও মুসলিম মো. আব্দুলাহ ইসলাম ধর্মে অনুপ্রাণিত হয়ে গত ১অক্টোবর সকালে খুলনার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নোটারি পাবলিকের মাধ্যমে ও স্থানীয় হুজুরের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নও মুসলিম যুবক
মো. আব্দুলাহ জানান, শৈশব থেকেই মুসলমান বন্ধুদের সাথে বড় হয়েছি। ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের প্রতি আমার দুর্বলতা ছিলো। ইসলামীক গান, গজল, ওয়াজ নিয়মিত শুনতাম। হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য অনেকের সাথে পরামর্শ করেছি। পরে গত ১অক্টোবর খুলনার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে নোটারি পাবলিকের মাধ্যমে ও আমার এলাকার মসজিদের ইমামের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করি। আমার পরিবারে মা ও বোন রয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়ে আমার মা মেনে নিয়েছে।  অনেক মুসলমান ভাই আমাকে সার্বিক ভাবে সহযোগিতা করছে। তাছড়াও নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। 

আটরা গিলাতলা  ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য বখতিয়ার পারভেজ হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার ওয়ার্ডের অন্তর্গত মশিয়ালী গ্রামের হিন্দু ধর্মাবলম্বী এক যুবক নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার পরিবার এবং প্রতিবেশীরা বিষয়টি ভাল ভাবে মেনে নিয়েছে। তিনি পেশায় একজন ব্যাবসায়ি। আমার কাছে নোটারি পাবলিকের ফটোকপি দিয়েছে আমি তার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাই।

Leave Your Comments