লালমনিরহাট থানার আয়োজনে দূর্গা পূজার আইনশৃঙ্খলা মতবিনিময় সভা।

Date: 2023-10-03
news-banner

লালমনিরহাট জেলা প্রতিনিধি।।


শারদীয় দূর্গা পূজা-২০২৩ উদযাপন উপলক্ষে লালমনিরহাট থানায় অনুষ্ঠিত হলো আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভাঃ
তারিখ-০২/১০/২০২৩ খ্রিঃ।

মাননীয় পুলিশসুপার লালমনিরহাট মহোদয়ের দিকনির্দেশনায় আসন্ন শারদীয় দূর্গা পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষে আজ বিকাল ১৬ঃ০০ ঘটিকায় লালমনিরহাট থানার আয়োজনে লালমনিরহাট থানা কম্পাউন্ডে আইনশৃঙ্খলা বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশসুপার (ক্রাইম এ্যান্ড অপস্), অতিরিক্ত দায়িত্বে (এ সার্কেল লালমনিরহাট) মহোদয়। 

অনুষ্ঠানে লালমনিরহাট জেলা  পূজা উদযাপন পরিষদের সম্মানিত  সভাপতি জনাব হিরালাল রায়, লালমনিরহাট সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত  সভাপতি জনাব সুবল চন্দ্র রায়, সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শিবেন্দ্রনাথ রায় শিবু, বীরমুক্তিযোদ্ধা জনাব গোকুল চন্দ্র, ট্রাফিক পুলিশ পরিদর্শক জনাব আশিষ কুমার পালসহ লালমনিরহাট থানাধীন ১৬০টি পূজা মন্ডপের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য গন্যমান্য সুধীজনসহ সকল বিট অফিসার ও সহকারী বিট অফিসারগন উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ ওমর ফারুক, অফিসার ইনচার্জ, লালমনিরহাট থানা।
সবাইকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন।

Leave Your Comments