মোঃ খোকন মিয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১টি পাইভেটকার ও ৯৪ কেজি গাঁজাসহ ৫জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সোমবার (২ অক্টোবর) বিকেলে র্যাব-৯ এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার আব্দুল্লাহ-আল-নোমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, রোববার রাতে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউপির ইসলামপুর এলাকা থেকে গাঁজাসহ আল আমিন মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল আমিন মিয়া মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর এলাকার নূর মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউপির ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ৬৮ কেজি গাঁজাসহ আল আমিন মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া কসবায় আটককৃত মো. কুদ্দুস মিয়া কসবা উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইল উত্তরপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দাবাদ-কসবা আঞ্চলিক সড়কের বিনাউটি ইউপির চাপিয়া এলাকায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অটোরিকশায় যাত্রীবেশে গাঁজা পাচারের সময় কুদ্দুস মিয়াকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।
অন্যদিকে সোমবার(৩ অক্টোবর) আশুগঞ্জ উপজেলায় বিকাল ৩ টায় ১৬ কেজি গাঁজা এবং ০১টি প্রাইভেটকাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) নাহিদ আহাম্মেদ জানান, চরচারতলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাঁকা রাস্তার উপর হতে ১৬ কেজি গাঁজা এবং ০১টি প্রাইভেটকাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।