ভৈরবে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী চলছে বিজ্ঞান মেলা

Date: 2023-10-03
news-banner

 

নাঈম ইসলাম 
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।

কিশোরগঞ্জের  ভৈরবে দিনব্যাপী  চলছে বিজ্ঞান মেলা। শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত  উদয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী এ মেলার আয়োজন করে  বিদ্যালয় কর্তৃপক্ষ। 

৩ই অক্টোবর মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে এ মেলার আনুষ্ঠানিক  উদ্ধোধন করেন হাজী আসমত কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ আবদুল বাসেত। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের  প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কাজল, অভিনেতা ও বিদ্যালয় পরিচালক মতিউর রহমান সাগর, শিক্ষক  শামিমা বেগম প্রমূখ।  

এ সময় বক্তারা বলেন,  শিক্ষার্থীদেরকে পড়া- লেখার পাশাপাশি হাতে- কলমে বিজ্ঞান  শিক্ষা  দেয়ার জন্য  এ আয়োজন । যাতে শিক্ষার্থীরা   ভবিষ্যতে বিজ্ঞান সম্পর্কে আরো  এগিয়ে  যেতে পারে।

বক্তাগণ বলেন হাতে, কলমে ও প্র্যাকটিক্যালে ছাত্ররা কর্ম নিয়ে উচ্চশিক্ষিত হয়ে গড়ে উঠুক এটাই আমরা কামনা করি।

Leave Your Comments