মাসুম বিল্লাহ : নওগাঁ জেলা প্রতিনিধি।।
আজ সকাল ১০:০০ টা থেকে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে এই কর্মবিরতি পালন করছেন তারা। এতে করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা সকল ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
কর্মবিরতিতে বক্তারা বলেন, আমরা রোগীর সেবা করবো, রাস্তায় কেন? আমরা আমাদের বৈধ প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছি। যা খুবই কষ্টের। প্রথম দিনের ন্যায় বক্তারা বলেন কোর্স কারিকুলাম অনুযায়ী ৬ মাস মেয়াদী ইন্টারশীপ শুরু করার জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ শিক্ষা শাখার প্রশাসনিক অনুমতি পায়। পরবর্তীতে লকবুকের ১৪ পৃষ্ঠায় code of conduct,Rules and Regulaion. এর ১ নম্বার পয়েন্টে ইন্টার্ন ভাতার কথা উল্লেখ করা হয়। পরে সরকারি নির্ধারিত সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত ভাতা প্রদানের সিদ্ধান্ত থাকলেও তাদের সে ভাতা হচ্ছে না। এতে তারা কর্মজীবনের শুরুতে হতাশায় ভুগছেন। তাই দ্রুত ইন্টার্ন ভাতার দাবি জানান তারা।
৩য় দিনের আন্দোলনে বক্তব্য রাখেনঃ
বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন (বিডিআইএনএ) -নওগাঁ শাখার
সহ সভাপতি - তানজিলা আক্তার,সাধারণ সম্পাদকঃ ইসমাইল হোসাইন,যুগ্ম সাধারণ সম্পাদকঃ নাফিসা তাবাসসুম, অর্থ সম্পাদকঃ সিফাত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ ফারজানা ইয়াসমিন হ্যাপি, সাধারণ ইন্টার্ন নার্সঃ মোছা ফারিহা খাতুন প্রমুখ।
আন্দোলনে (বিডিআইএনএ) - এর নওগাঁ শাখার সহ সভাপতি - তানজিলা আক্তার বলেন, আমাদের লকবুকের১৪ নংপৃষ্ঠায় code of conduct Rules and Regulaion এর ১ নম্বার পয়েন্টে ইন্টার্নভাতার কথা উল্লেখ থাকলেও আমরা সে অনুযায়ী ভাতা পাচ্ছি না, বঙ্গবন্ধুর সোনার বাংলায় রাজপথে দাঁড়িয়ে বলতেই হচ্ছে "ক্ষুধা পেটে সেবা নয় অধিকার চাই ভিক্ষা নয়"