সাত দিন ব্যাপী পর্যটন মেলা ও বীচ কর্নিভাল এর শেষ দিনে মানুষের ভিড়।

Date: 2023-10-04
news-banner



এইচ এম সেলিম কাইসার, কক্সবাজার।।

পর্যটন মেলা ও বীচ কর্নিভালের শেষ দিন আজ।মঙ্গলবার বিকেল ৪ টা থেকে শুরু হয় মানুষের সমাগম বিকাল পেরিয়ে সন্ধ্যা নামতেই কানায় কানায় ভর্তি হয় লাবনী পয়েন্টের পর্যটন মেলা ও বীচ কার্নিভাল এর মেলাস্থল।বিকেলে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। সন্ধ্যায় শুরু হয় সমাপনি ও পুরুষ্কার বিতরনি অনুষ্ঠান।

এতে প্রধান অথীতি হিসেবে উপস্থিৎ ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রালয়ের সচিব মোহাম্মদ মোকাম্মেল হোসাইন।সরকার কক্সবাজার কে বিশ্ব মানের পর্যটন নগরীতে উন্নিত করার জন্য কাজ করছে বলে জানান তিনি।

কক্সবাজার জেলা প্রসাশক শাহিন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিৎ ছিলেন বাংলাদেশ ট্যাুরিজম বোর্ডের প্রধান নীর্বাহি কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের।
পুলিশ সুপার মাহফুজুল ইসলাম,ট্যাুরিষ্ট পুলিশের এস পি জিল্লুর রহমান।বাংলাদেশ আওয়ামীলিগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক এড,সিরাজুল মোস্তফা।

জেলা আওয়ামীলিগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।ব্র্যান্ডিং কক্সবাজারের সিইও, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,জেলা যুবলীগের কান্ডারী, ইশতিয়াক আহমেদ জয়।কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী,বসুন্ধরা গ্রুপের সিনিয়র জোনারেল ম্যানেজার আবু হেনা।আলোচনা শেষে পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ করা হয়।

সর্বশেষ গেষ্ট অব অনারের বক্তব্য রাখেন কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে পর্যটনে অবদানের জন্য বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান কে সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা স্মারক  তুলে দেন জেলা প্রসাশক মোহাম্মদ শাহিন ইমরান।

সন্ধ্যার মঞ্চে গান পরিবেশন করেন সিলেট শিল্পকলা একাডেমীর শিল্পিরা, পরে দর্শকদের  মন মাতিয়ে মঞ্চকাপালেন রবি চৌধুরী। সর্বশেষ চিরকোট ব্যান্ড শিল্পীদের গানের মাধ্যমে শেষ হয় সাত দিন ব্যাপী পর্যটন মেলা ও বীচ কার্নিভাল

Leave Your Comments