হাফিজুর রহমান
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর জেলা বকশীগঞ্জ উপজেলা নিলাক্ষিয়া ইউনিয়নের কুশল নগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষ বাধে।সংঘর্ষে শামিম(২১) নামের একজন প্রতিবন্ধি নিহত হয়েছে। দুই পক্ষের সংঘর্ষে আরও ১০ আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শামিমের পরিবারের দাবি, তাদের আপন চাচাত ভাই এবং চাচা মিলে আজ সকালে প্রতিবন্ধি শামিম কে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে। শামিমের মা তার ছেলের অবস্থা দেখে জ্ঞান হারায়,আর এই অবস্থায় শামিমের মা কে কুপিয়ে আহতো করা হয়।
এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।এলাকাবাসি এই ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।