অরুপ দেব কমল,নালিতাবাড়ী প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে আন্ধারুপাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আজ ৫অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজমত আলীর সভাপতিত্বে সকাল ১১ টায় অনুষ্ঠান শুরু হয়। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক রহুল আমীন, ম্যানেজিং কমিটির সদস্য শাহ সুলতান, রুহুল আমীন বাবুল, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শাহজাহান,সহ প্রধান মোঃ রাজমামুদ, অরুপ চন্দ্র, প্রমুখ।
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভুমিকা এবং শিক্ষকদের প্রতি শিক্ষার্থীসহ সকলের শ্রদ্ধাবোধ এবং সম্মান বৃদ্ধির তাৎপর্য তুলে বক্তব্য রাখেন বিদ্যালয়ের আইসিটি শিক্ষক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহঃ প্রধান শিক্ষক রাজ মামুদ।