মো খোকন মিয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ভবঘুরের প্রতিবন্ধি নারীর সরকারি আশ্রয়নের দেওয়া ৫ শতাংশ জমি দখলের অভিযোগ উঠেছেন সদর উপজেলার সুহিলপুরের মৌলভী বাড়ি এলাকার বালু ব্যবসায়ী প্রভাবশালী দুলাল হাজারীর বিরুদ্ধে।
এ বিষয়ে ভুক্তভোগী সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সূতার মুড়া এলাকার মৃতঃ আবদুল হাসিমের স্ত্রী ভবঘুরের অসহায় বৃদ্ধা রাবিয়া খাতুন বলেন, সুহিলপুরের মৌলভী বাড়ির দুলাল হাজারী আমার প্রতিবন্ধি মেয়ের সরকার থেকে পাওয়া আশ্রয়ণের ৫ শতাংশ জায়গা জোরপূর্বকভাবে দখলে নিয়ে নেন।
ভুক্তভোগী নারী রাবিয়া খাতুন আরো বলেন, আমি ও আমার মেয়ে শেখ হাসিনা সরকারের দেওয়া ৫ শতাংশ জায়গার ঘরে বসবাস করতাম।
সুহিলপুরের মৌলভী বাড়ি এলাকার বালু ব্যবসায়ী প্রভাবশালী দুলাল হাজারী গংরা আমাকে ভয়ভীতি দেখিয়ে জায়গাটি দখলকরে নিয়ে আমাদের এখান থেকে উচ্ছেদ করে দেন।
ভুক্তভোগী এই নারী সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সূতার মুড়া এলাকার মৃতঃ আবদুল হাসিমের স্ত্রী ভবঘুরের বৃদ্ধা রাবিয়া খাতুন শেখ হাসিনা সরকারের দেওয়া এই ৫ শতাংশ জমি দখলবাঁজদের হাত থেকে উদ্ধারে জেলা প্রশাসনের সার্বিক সহায়তা কামনা করেন।