আমিনুল হক
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ধর্মীয় শিক্ষা ব্যাবস্থা চলু করার জন্য স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। তিনি যদি তা না করতেন তাহলে সারা বাংলাদেশে এতো মাদ্রাসা হতো না।
শিক্ষকদের বেতনের ব্যাবস্থা হতো না। ২০ লক্ষ ছাত্র ছাত্রী এখন মাদ্রাসায় পড়াশোনা করছে। পৃথিবীর কোন শিক্ষা পরিপূর্ণতা লাভ করতে পারে না ধর্মীয় শিক্ষা ছাড়া। ধর্মীয় শিক্ষা, কুরআন হাদিসের শিক্ষা আমরা যদি আমাদের সন্তানদের কে শিক্ষা দিতে পারি তাহলে তাদের কে সুনাগরিক হিসেবে গড়ে তুলা সম্ভব।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১২ টায় নাটোরের সিংড়া উপজেলার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার নব নির্মিত ৪ তোলা একাডেমিক ভবনের উদ্বোধন ও সাবেক অদ্যক্ষ নাজমুল হক, প্রাক্তন সহঃ মাওঃ মোঃ শাহজাহান আলী, প্রাক্তন সহঃ শিক্ষক বেলায়েত হোসেন এবং প্রাক্তন সহঃ মাওঃ মরহুম নুরুল আলম সিদ্দিকী সাহেবের আত্মার মাগফিরাত কামনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, ২০৪১ সালের যে রূপকল্প প্রধানমন্ত্রী দিয়েছেন, তার চারটি স্তম্ভ আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় ভাই তৈরি করেছেন। এগুলো হলো: স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ ব্যাবস্থা। স্মার্ট নাগরিক হবে সৎ, দেশ প্রেমিক, প্রগতিশীল, শৃজনশীল ও মানবিক। আমাদের শিশুদের কে যদি সকল বিষয়ের পাশাপাশি কুরআনের শিক্ষা দিতে পারি তাহলে কখনোই তারা অপরাধা করতে পারবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশে ৫৬০ টি মডেল মসজিদ করে দিয়েছে। সিংড়া উপজেলাতে ও একটি অত্যাধনিক মসজিদ কমপ্লেক্স করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর ভালো কাজের জন্য আল্লাহপাক যেন তাকে সু-সাস্থ্য ও দীর্ঘায়ু দান করে তার জন্য দোয়া চান তিনি।
শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি ও পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন ৮নং শেরকোল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল হাবীব রুবেল,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, টৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম হোসেন ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন (প্রমুখ)।
এর আগে প্রতিমন্ত্রী, সিংড়া পৌরসভার জামিলা ফয়েজ টেকনিক্যাল ইনিস্টিউট এর একাডেমিক ভবনের শুভ উদ্বোধন এবং টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ এর চার তোলা একাডেমিক ভবনে উদ্বোধন করেন।