মো খোকন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়া সদর মজলিশপুর ইউনিয়ন ও চর ইসলামপুর ইউনিয়নের মাঝ দিয়ে ঘূর্ণিঝড় টর্নেডো অতিক্রম করে সরাইল উপজেলার শাহবাজপুর তান্ডব চালিয়েছে। এতে ২০এর মত ঘরবাড়ি ও গাছপালা এবং বিদ্যু লাইন ভেঙে পড়েছে।
শুক্রবার (৬ অক্টাবর) বিকাল সাড়ে ৪ টার দিকে সদরের ২ ইউনিয়ন ও সরাইলে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লাল মিয়া পাড়া গ্রামের মেরাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বেশ কিছু গাছ উপড়ে যায় ও ভেঙে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘরবাড়ি ২০ এর বেশি উড়িয়ে নিয়ে গেছে।
শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল জানান, সকাল থেকেই ভারি ও মাঝারি আকারে বৃষ্টিপাত হচ্ছে। দুপুরে হঠাৎ করে মেরাতলী মাঠের দিক থেকে প্রচণ্ড বেগে একটি টর্নেডো ধেয়ে আসে। মুহূর্তেই এলাকার ২০টি টিনশেড কাঁচা ঘরে আঘাত করে। আঘাতের ফলে ৭/৮টি বসতঘরসহ অনন্ত ১২টি বিভিন্ন ধরণের দোকান লন্ডভন্ড হয়। এছাড়া টিনের চালা উড়ে গিয়ে বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে জড়িয়ে পড়ায় বিদ্যুত সংযোগ বিচ্ছন্ন হয়ে পড়েছে। পাশাপাশি ৩টি গাছ মাটি থেকে উপড়ে পড়াসহ বিভিন্ন গাছের ঢালপালা ভেঙে বাড়ি ঘরের উপরে পড়ে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি ঘটনাস্থলে পরিদর্শনে রওনা হয়েছেন।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন জানান, ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে। দ্রুতই প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে।