শেরপুরে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

Date: 2023-10-07
news-banner


মো: মাকসুদুর রহমান রোমান শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরে সদর উপজেলা ভাতশালাকুঠুরাকান্দা এলাকায় পানিতে পরে এক শিশুর মৃত্যু হয়েছে। ৬ অক্টোবর শুক্রবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি হলো কুঠুরাকান্দা গ্রামের মো: আজহার আলী (প্রবাসী) ছেলে মো: আব্রাহিম (৩)বছর শিশু। 

জানা যায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে ঘরে খেলছিল। খেলতে খেলতে হঠাৎ বাইরে চলে যায়।তার মা কিছুক্ষণ পর সন্তানকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা।   বাড়ির সামনে একটি গর্তে আব্রাহিমকে পরে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে দেখে শিশুটি মারা গিয়েছে।

Leave Your Comments