লিমন মিয়া সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি।।
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা ২য় শ্রেণী থেকে ১ম শ্রেণীতে উন্নিত হওয়ায় পৌর মেয়র মনির উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শরিবার সকালে পৌর হল মিলনায়তনে পৌর কর্মকর্তা ও নাগরিক সমাজ এ সংবর্ধনার আয়োজন করেন।
এ উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাউসি বাজার থেকে বের হয়ে সরিষাবাড়ী -দিগপাইত -তারাকান্দি সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে শেষ হয়।
পৌরসভার সচিব আবু সাঈদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ও উপজেলা আ'লীগের সহ সভাপতি মনির উদ্দিন ।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাসস্ট্যান্ড মালিক সমিতির সভাপতি ও আরামনগর হাট কমিটির সভাপতি মোস্তাক আহমেদ, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, কাউন্সিল মোহাম্মদ আলী, রিপন মন্ডল,আব্দুল হক তরফদার প্রমুখ।