কুষ্টিয়া দৌলতপুরে মাঠ থেকে বৃদ্ধের মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার

Date: 2023-10-07
news-banner

 

মোঃ সাগর হাসান  রবিন  
স্টাফ রিপোর্টার 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের দরগা বাড়ি ঈদগাহ নামক মাঠ থেকে খেরেজ আলী ফকির  (৬৫) নামের এক বৃদ্ধের মাথা থেঁতলানো  মরদেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।  শনিবার (৭ অক্টবর) ২০২৩ ইং  সকালে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর এলাকার একটি মাঠ  থেকে নিহত বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান খেরেজ আলী  দৌলতপুর উপজেলা রিফায়েতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের মৃত সুরত আলী ফকিরের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে মাঠের মধ্যে বৃদ্ধের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খরব দেয় স্থানীরা। পরে পুলিশ এসে বৃদ্ধের মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী জানান তার পরিবারের লোকজন  তার একমাত্র ছেলে আনারুল ইসলাম  বিদেশ যাওয়াতে সকলে মিলে ঢাকায় পৌঁছে দিতে গিয়েছে। সে বাড়িতে একাই ছিল গভীর রাতে কে বা কারা তাকে ডেকে নিয়ে হত্যা করেছে। এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের কঠিন শাস্তির দাবিও জানান এলাকাবাসী ।

Leave Your Comments