গংগাচড়ায় স্টেডফাস্ট কুড়িয়ার লিমিটেড এর চাকরি মেলা।

Date: 2023-10-08
news-banner



গংগাচড়া প্রতিনিধি:

"স্টেডফাস্টের লক্ষ্য গংগাচড়া হবে বেকারত্ব মুক্ত" এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর জেলার গংগাচড়া উপজেলায়  স্টেডফাস্ট কুড়িয়ার লিমিটেড এর আয়োজনে চাকরি মেলা অনুষ্ঠিত হয় ।

স্টেডফাস্টের শুরুটা হয়েছিলো ২০১৬ সালের ১লা সেপ্টেম্বর। মাত্র ৫ জন ডেলিভারিম্যান নিয়ে শুরু হয় পথচলা। এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানে ৯ হাজার এর মত স্টাফ কাজ করছে।স্টাডফাস্ট একাডেমি বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালা রয়েছে । সেখানে বেকার যুবকদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ চলাকালীন তাদের ভাতা প্রদান কর হয়। 

গতকাল শনিবার স্টেডফাস্ট কুড়িয়ার লিমিটেড এর আয়োজনে গংগাচড়া মাল্টিমিডিয়া হলরুমে চাকরি মেলা অনুষ্ঠিত হয় । এখানে ২ হাজার চাকরি আগ্রহী প্রার্থীদের ভাইবা নেওয়া হয়‌।  

এসময় স্টেডফাস্ট কুড়িয়ার  লিমিটেড এর প্রতিষ্ঠাতা (সি ই ও) কে. এম রিদওয়ানুল বারী জিয়ন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা  চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন ,সঙ্গীয় উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। 

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,  স্টেডফাস্ট কুড়িয়ার লিমিটেড এর  উপদেষ্টা জোনায়েদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম,মডেল থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু,লক্ষিটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী , আলমবিদিতর ইউনিয়নের চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন,গজঘন্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী, কর্নফুলী ফার্টিলাইজার লিমিটেড এর ইঞ্জিনিয়ার শামসুদ্দোহা,দৈনিক সমকাল পত্রিকার রংপুর ব্যুরো প্রধান স্বপন চৌধুরী সহ প্রমুখ।

এসময় স্টেডফাস্ট কুড়িয়ার  লিমিটেড এর প্রতিষ্ঠাতা (সি ই ও) কে. এম রিদওয়ানুল বারী জিয়ন বলেন,তরুণদের উদ্দেশ্যে আমি বলবো, তারা যেন নিজেদের কোন বিষয়ে স্কিল্ড হিসেবে তৈরি করে। ইংরেজি ভাষাটা যেন মোটামুটি ভালোভাবে রপ্ত করে, আইটি স্কিল যেন বৃদ্ধি করে এবং কোন কোন বিষয়ে নিজেকে এক্সপার্ট করে তৈরি করে।

আগামীতে সবকিছুই টেক নির্ভর হতে যাচ্ছে। এখানে ভালো করতে গেলে আমাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। শুধু মাত্র সার্টিফিকেটের জন্য পড়াশুনা না করে কিছু শেখার জন্য যেন তারা পড়াশুনা করে। আগামী ৫ বছরের মধ্যে স্টেডফাস্টকে বাংলাদেশের টপ কুরিয়ার হিসেবে পরিণত করতে চাই এবং বাংলাদেশে ২০-৩০ হাজার বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। 

Leave Your Comments