মোঃ সবুজ মিয়া,কিশোরগঞ্জ,নীলফামারী।।
নীলফামারীর কিশোরগঞ্জে মেয়ের বাড়ি যাওয়ার মাঝ পথে সড়ক দুর্ঘটনায় তমিজ উদ্দিন( ৭৮) নামে এক বৃদ্ধ লোকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (০৭ অক্টোবর) দুপুর গড়িয়ে বিকেলের আগ মুহুর্তে টেংগনমারী মীরগঞ্জ একালার চৌধুরী বাজার নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে। মৃত তমিজ উদ্দিন কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গদা মাঝাপাড়া গ্রামের মৃত পুনে মাহমুদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে অটোরিকশা করে মেয়ের জামাইয়ের খবর নিতে পাঠান পাড়া আসতে ছিল। চৌধুরী বাজার পৌঁছাতে বিপরীত দিক থেকে আসা একটি মটর সাইকেল সরাসরি অটোরিক্সাটিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের খাদে পড়ে যায়।
ঘটনাস্থল থেকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে তমিজ উদ্দিনের মৃত্যু হয়।আরো অটোতে থাকা তিন যাত্রী আহত হন।
স্থানীয়রা তাদের দ্রুত ভাবে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। বিকেলের দিকে যাত্রী জবা বেগমের অবস্থার অবনীতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন, অপর যাত্রীরা হলো আজো খাতুন ও রশিদা বেগম।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ মুক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। বর্তমানে বাকি যাত্রীরা আশংকা মুক্ত।