মো আকরাম,
মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের ল্যাব সহকারী ৪ পদে নিয়োগ পরীক্ষা বাতিল করেছে কলেজ কর্তৃপক্ষ। এতে ২৪ জন চাকুরি প্রত্যাশি নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণ করে সবাই অকৃতকার্য হয়। এরই প্রেক্ষিতে রবিবার কলেজের নিয়োগ কমিটি পরীক্ষাটি বাতিল করেছেন।
কলেজ সূত্রে জানা গেছে, জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের ল্যাব সহকারী ৪ পদে (উদ্ভিদ ও প্রাণীবিদ্যা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রসায়ন,পদার্থ) জনবল নিয়োগের জন্য গত ৯ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
৪ পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী আবেদন করেন। গত শনিবার কলেজে অনুষ্ঠিত হয় নিয়োগ পরিক্ষা, পরিক্ষা ৪ পদে বিপরীতে ২৪ জন পরিক্ষার্থী অংশ নেয়। কিন্তু লিখিত পরীক্ষায় কোন প্রার্থী উত্তীর্ণ হতে পারেনি। তাই নিয়োগ পরীক্ষাটি বাতিল করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিয়োগ কমিটির সদস্য সচিব ও কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক রায়ান আহম্মদ সিদ্দিকী বলেন, আমরা শুরু থেকেই স্ব”ছ ও নিরপেক্ষ একটি নিয়োগ পরীক্ষার মাধ্যমে জনবল নিয়োগ দেওয়ার চেষ্টা করেছি। সকল প্রার্থী অকৃতকার্য হওয়ায় নিয়োগ কমিটির সিন্ধান্ত মোতাবেক পরীক্ষা বাতিল করা হয়েছে।
কলেজের গর্ভনিং বডির সভাপতি ও ইউএনও মোঃ শাহ আলম মিয়া জানান, লিখিত পরীক্ষার শর্তানুযায়ী উর্ত্তীণ প্রার্থী না পাওয়ায় নিয়োগের কার্যক্রম বাতিল করা হয়েছে।