মাগুরা জেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

Date: 2023-10-09
news-banner

 

মো: রাজিব হোসেন মাগুরা প্রতিনিধি :

রবিবার ৮ অক্টোবর এ উপলক্ষ্যে মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: তোফাজ্জল হোসেন, জেলা শিক্ষা অফিসার আলমগীর কবীর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এস.এম সিরাজুদ্দোহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. শামীম কবির।

অনুষ্ঠানে শিশুদের কৃমিনাশক ঔষধ খাওয়ানোর মাধ্যমে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন করেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। 

সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা এর তথ্যমতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে ০৮ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ২ লক্ষ ৪১ হাজার শিশুকে বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে।

আপনার এ বয়সের  সন্তান/আত্মীয়কে এ সময়ে কৃমিনাশক ঔষধ খাওয়ানোর জন্য জেলা প্রশাসন, মাগুরা আহবান জানাচ্ছে।

Leave Your Comments