মোঃ রতন বাবু স্টাফ রিপোর্টার।।
দীর্ঘদিন পর মিঠাপুকুর উপজেলা আ" লীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রংপুর জেলা আ" লীগের আহবায়ক কমিটির আহবায়ক- ছায়াদত হোসেন বকুল,যুগ্ম আহবায়ক অধ্যাপক-মাজেদ আলী বাবুল,জয়নাল আবেদীন ও এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত আফসার মিয়াকে আহবায়ক ও রাশেক রহমানকে ১নং যুগ্ম আহবায়ক করে ৬৬ বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেয় রংপুর জেলা আ" লীগের আহবায়ক কমিটি।
রবিবার (৮- অক্টোবর) রাতে কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন মিঠাপুকুর উপজেলা আ" লীগের নবগঠিত আহবায়ক কমিটির একাধিক সদস্য। রংপুর জেলা আহবায়ক কমিটি প্রকাশিত তালিকায় নিজ সমর্থিত নেতার নাম দেখে আনন্দ মিছিল করতে দেখা গিয়েছে সমর্থকদের।
নবগঠিত আহবায়ক কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার এবং সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া এবং মোতাহার হোসেন মন্ডল মওলাকে সদস্য রাখায় মিশ্র প্রতিক্রিয়া থাকলেও জনপ্রিয় এবং কয়েকজন উদীয়মান নেতাকে অন্তর্ভুক্ত করায় প্রশংসা পেয়েছে নবগঠিত এই আহবায়ক কমিটি।
নবগঠিত আহবায়ক কমিটিতে মিঠাপুকুর উপজেলার ১৪ নং দূর্গাপুর ইউনিয়নের দুইবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদারকে ৩ নং যুগ্ম আহবায়ক করায় উপজেলা সদরের এই ইউনিয়নটি উজ্জীবিত থাকবে বলে মনে করেন উপজেলা কৃষক লীগের সদস্য সচিব, রফিকুল ইসলাম মাষ্টার।