দেওয়ানগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন।

Date: 2023-10-11
news-banner

 
মোঃ আজাদ হোসেন দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি (জামালপুর)।।

আজ ১০ ই অক্টোবর ২০২৩ রোজ মঙ্গলবার দেওয়ানগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেন সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ তথা জামালপুর ১ আসনের সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ এমপি।দেওয়ানগঞ্জ বাজারের মডেল থানার পাশেই ১ কোটি ৮০ লক্ষ টাকা নির্মাণ ব্যয় ৩য় তলা ভবনটি নির্মাণ করা হয়েছে। 

আরো এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার শেফা, দেওয়ানগঞ্জ পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু,দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ(কলাম),সাধারণ সম্পাদক শাহজাহান আলী আকন্দ ও দেওয়ানগঞ্জের সকল মুক্তিযোদ্ধা বৃন্দ।

Leave Your Comments