মোঃ আজাদ হোসেন দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি (জামালপুর)।।
জামালপুরের দেওয়ানগঞ্জের নয়াগ্রামে বাঁশের সেতু ভেঙ্গে একটি বালি বোঝাই ভ্যান খালে পড়ে যায়। এতে ২ জন আহত হয়েছে বলে জানাগেছে।
প্রত্যেক্ষ দর্শীরা জানিয়েছেন,মঙ্গলবার বিকেল ৫ টার দিকে উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের হাক্কীর মোড়-নয়াগ্রাম সড়কে একটি বালি বোঝাই ভ্যান বাঁশের সেতু ভেঙ্গে খালের পানিতে পড়ে যায়। এর ফলে ভ্যান চালকসহ একজন আরোহী আহত হয়।
স্হানীয়রা আহতদের উদ্ধার করে স্হানীয় স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতরা হলেন,নয়াগ্রামের মুকছেদ আলী'র ছেলে ভ্যান চালক মাহমুদ আলী ও একই
গ্রামের মৃত বাহাজউদ্দিনের ছেলে ডাকতার আলী।
উল্লেখ্য,বিগত ২০০৪ সালের ভয়াবহ বন্যায় এ খালের ওপর নির্মিত পাকা ব্রীজটি দেবে গিয়ে ভেঙ্গে যায়। সে থেকেই চকপাড়া, নয়াগ্রামসহ আশপাশের ৪/৫ টি গ্রামের মানুষ এ বাঁশের সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে।